
উবার যেভাবে অন-ডিম্যান্ড অর্থনীতিতে পরিবর্তন এনেছে
সার-সংক্ষেপ
অর্থনীতি
সহজ ও অন-ডিম্যান্ড পরিবহন ব্যবস্থা তরান্বিত করার মাধ্যমে উবার সময় বাঁচাতে, যাতায়াত বাড়াতে এবং বাংলাদেশের হাজার হাজার চালকের জন্য সহজ উপার্জনের সুযোগ তৈরি করতে সহায়তা করছে।
২০২১ সালে উবার অর্থনৈতিক মূল্য হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে আনুমানিক ৪,৫০০ কোটি টাকা যোগ করেছে। এর মধ্যে উবারের মাধ্যমে চালকদের উপার্জনের প্রভাব এবং বৃহত্তর পরিসরে কোম্পানির বিস্তৃত সরবরাহ ব্যবস্থায় পরোক্ষ ও বহুমুখী প্রভাব উভয়ই অন্তর্ভুক্ত হয়েছে।
বাংলাদেশী যাত্রীদের মতে পরিবহন খাতে রাইডশেয়ারিং হলো গত এক দশকে তাদের দেখা
সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ভাবন এবং এটি তাদের ওপর অন্য যেকোন নতুন পরিবহন অবকাঠামো প্রকল্পের চেয়ে বেশি প্রভাব রেখেছে।
সব মিলিয়ে আমাদের প্রাক্কলন অনুযায়ী ২০২১ সালে ¬চালকদের ক্ষেত্রে এই বর্ধিত সুবিধার আনুমানিক মূল্য ৳৭২ কোটি।
গ্রাহক
এই অন-ডিম্যান্ড যাতায়াত ব্যবস্থা বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করেছে - বাঁচিয়েছে সময়, দিয়েছে একটি বিকল্প যাতায়াত ব্যবস্থা এবং জীবনকে করেছে গতিময়। গ্রাহকদের জন্য উবার ব্যবহারের প্রধান কারণ হল সহজলভ্যতা। উবারের মতো রাইডশেয়ারিং মাধ্যমগুলোর কল্যাণে একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত সহজ হয়েছে।
শতকরা ৯০ ভাগ যাত্রী বলেছেন যে তাদের উবার ব্যবহারের অন্যতম প্রধান কারণ হলো সুবিধা। আমাদের প্রাক্কলন অনুযায়ী স্বাভাবিক অবস্থায় উবার বছরে যাত্রীদের ১ কোটি ৭০ লক্ষ ঘণ্টা সময় বাঁচায়।
আমাদের প্রাক্কলন অনুযায়ী ২০২১ সালে উবারে রাইড শেয়ারিংয়ের ফলে বাংলাদেশী কনজ্যুমার সারপ্লাস বেড়েছে ৳৭,০০০ কোটি।
চালক
নিজের কাজের সময়ের উপর নিয়ন্ত্রণ ও ব্যবহারের সুবিধার জন্য চালকদের কাছে উবার অ্যাপ বেশী পছন্দ। অধিকাংশেরই অভিমতে অত্যন্ত সন্তোষজনক অভিজ্ঞতার কথা উঠে এসেছে যে, উবার তাদের অতিরিক্ত উপার্জনে সহায়তা করেছে।
৭৩% চালক বলেছেন যে, তারা তাদের উবার অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতায় সস্তুষ্ট। আমাদের প্রাক্কলন অনুযায়ী, ২০২১ সালে উবারের মাধ্যমে চালকেরা বছরে অতিরিক্ত ৳৫২.২ কোটি আয় করেছেন যা তাদের সম্ভাব্য পরবর্তী সেরা বিকল্প আয়ের উৎস বা কাজের থেকে ২৬% বেশি।
৫৩% চালক বলেছেন যে, কাজের খোঁজে গিয়ে সহজ সময়সূচীর বিষয়টি তাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের প্রাক্কলন অনুযায়ী ২০২১ সালে চালকদের কাছে এই বর্ধিত সুবিধার মূল্যমান আনুমানিক ৳৭২ কোটি।
জনসমাজ
উবার গভীর রাতে বাড়িতে পৌঁছানোর নিরাপদ উপায় হিসেবে সহায়ক হয়েছে এবং গণ-পরিবহন সেবার ঘাটতি দূরীকরণে সম্পূরক হিসেবে কাজ করেছে।
৯৬% নারী যাত্রী বলেছেন যে, তাদের উবার পছন্দ করার পেছনে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ৭২% নারী যাত্রী একমত হয়েছেন যে, এখন গভীর রাতে বাড়ি ফেরা সহজ।
গাড়ির সুবিধা নেই এমন ৮৪% যাত্রী বলেছেন যে উবারের মতো রাইড শেয়ারিং পরিষেবা থাকার বিষয়টি তাদের গাড়ি না কেনার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিলো।
আমাদের প্রাক্কলন অনুযায়ী, উবারের প্রতি ৬টির ১টি ট্রিপ গণ-পরিবহনের সাথে সংযুক্ত।

গ্রাহক
কেন উবার ব্যবহার করি
গত এক দশকে উবার ক্রমশ দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। রেস্তোরাঁ থেকে বাড়ি ফেরা, এক মিটিং থেকে গিয়ে আরেক মিটিংয়ে যোগ দেয়া এবং সহজে ভারী জিনিসপত্র বহন থেকে শুরু করে জরুরী পরিস্থিতিতে সুবিধাজনক ও নিরাপদ রাইডশেয়ারিং পরিষেবার সহজলভ্যতা এমন সব সুবিধা নিয়ে এসেছে যার ওপর বাংলাদেশের মানুষের নির্ভরতা ক্রমশ বাড়ছে। ২০১৯ সালে উবার বাংলাদেশের ২০ লক্ষ গ্রাহককে সেবা দিয়েছে।
মহামারীকাল ছাড়া অন্যান্য বছরগুলোতে বন্ধুবান্ধব ও পরিবারের কাছে যাওয়া, বাইরে খেতে যাওয়া ও বিনোদনের কাজে উবার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
তবে এটিকে কেবল অবসর কাটানোর কাজে ব্যবহার করা হচ্ছে না। আমরা আরো দেখেছি যে, কাজকর্ম, দৈনন্দিন কাজ ও শিশুর দেখভালের কাজ সহজ করার জন্যও এটি ব্যবহৃত হচ্ছে।
তাছাড়া কোথাও দ্রুত বা সময়মতো পৌঁছানোর ক্ষেত্রে উবার আপনার জন্য গুরুত্বপূর্ণ সমাধান। যাত্রীরা বলেছেন যে, নিকটতম সেরা বিকল্প পরিবহনের তুলনায় উবার প্রতি ট্রিপে প্রায় ২১ মিনিট সময় বাঁচায়। এ তথ্যের ভিত্তিতে আমাদের প্রাক্কলন হলো, সাধারণ কোন বছরে উবার যাত্রীদের ১ কোটি ৭০ লক্ষ ঘণ্টারও বেশি সময় বাঁচায়।
কেন যাত্রীরা উবার বেছে নেয়?
আমরা যাত্রীদেরকে উবার ব্যবহারের প্রধান কারণ জিজ্ঞাসা করলে তাদের জবাব ছিলো- আরাম (৯৫%), নিরাপত্তা (৯৫%) এবং সময় বাঁচানো (৯৫%)- শীর্ষে ছিল; তাছাড়া অন্যান্য কারণের মধ্যে ছিলো ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা (৯৩%) ও সুবিধা (৯৩%) যা নির্ভরযোগ্যতার (৮৮%) মতই গুরুত্বপূর্ণ।
উবার ব্যবহার করতে চাওয়ার পেছনে কোন বিষয়গুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন মনে হয়েছে?
বিশেষভাবে লক্ষণীয় যে, সমীক্ষার অংশ হিসাবে যাত্রী ও গ্রাহকদেরকে তাদের নিজেদের ভাষায় লিখতে বলা হয়েছিলো- কেন তারা পরিষেবাটি ব্যবহার করেন - এবং সেগুলোর একটি উত্তর ঘুরে ঘুরে অন্যগুলোর তুলনায় অনেক বেশিবার এসেছে: নিরাপত্তা।
নিজের ভাষায় বলুন, কেন আপনি উবার ব্যবহার করেন?
আপনি কেন উবার ব্যবহার করেন?১1
“বানান ও ব্যাকরণের জন্য সম্পাদনা করা ছাড়া উদ্ধৃতিগুলো অপরিবর্তিত রাখা হয়েছে।” পুরুষ গ্রাহক, ৩৫, খুলনা বিভাগ
“আমি মনে করি উবার আমার মতো শিক্ষার্থীদের জন্য সত্যিই উপকারী। ওরা মাঝে মাঝে আমাকে মূল্যছাড় দেয় এবং আমি অনেক কম খরচে বিশ্ববিদ্যালয়ে যেতে পারি। তাড়ার মধ্যে কোথাও যেতে হলে আমি সাধারণত উবার ডাকি। এটা আমার গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে সহায়তা করে!” পুরুষ গ্রাহক, ২০, চট্টগ্রাম বিভাগ
“আমি উবার ব্যবহার করি জরুরী প্রয়োজনে। পরিবারের সদস্যরা বাইরে বেড়াতে গেলে ঝামেলামুক্ত ও আরামদায়ক যাতায়াতের জন্য আমি উবার ব্যবহারের পরামর্শ দিই।” পুরুষ গ্রাহক, ২১, িট্টগ্রাম তবভাগ
“আমি এটাকে অন্য যেকোনো গণ-পরিবহনের চেয়ে বেশি সুবিধাজনক বলে মনে করি। এতে সময় বাঁচে, যার মূল্য অনেক। আর অবশ্যই এটা আরামদায়ক।” নারী গ্রাহক, ২৯, ঢাকা বিভাগ
“অন্য কোন ধরনের যানবাহন ভাড়া করার ঝামেলা এড়াতে। উবার আমার সময় ও অর্থ বাঁচাতেও সহায়তা করে।” নারী গ্রাহক, ৩৬, ঢাকা বিভাগ
“আমি অনেক কারণেই উবার ব্যবহার করি, যেমন আমার টিউশন ক্লাসে যাওয়া, হাসপাতালে যাওয়া, বিয়ের দাওয়াতে যাওয়া, অথবা কোনো জরুরি পরিস্থিতিতে! আমার কোনো গাড়ি নেই, তাই উবার আমার জন্য খুবই উপকারী!” পুরুষ গ্রাহক, ১৯, চট্টগ্রাম বিভাগ
“খুবই সুবিধাজনক ও দ্রুত যাতায়াত সহজ করে বিধায় আমি উবার ব্যবহার করি। দূর পথে যাতায়াতের জন্যও আপনি উবার ব্যবহার করতে পারেন। এটা নিরাপদ এবং ভাড়াও সাশ্রয়ী। এটা ব্যবহার করা সহজ ও নির্ভরযোগ্য বিধায় আপনি উবারে করে আপনার পরিবার ও বন্ধুদের সাথে যেকোনো জায়গায় যেতে পারেন। আমি আমার বন্ধুদেরকে উবার ব্যবহারের সুপারিশ করি!” নারী গ্রাহক, ২৬, ঢাকা বিভাগ
গ্রাহকদের জীবনমানে উবার কতটা অর্থনৈতিক পরিবর্তন এনেছে?
যাত্রী ও গ্রাহকদের জন্য উবারের তৈরি বর্ধিত সুবিধা, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার মূল্যমান কত?
অর্থনৈতিক কল্যাণ সাধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি হলো কনজ্যুমার সারপ্লাস অর্থাৎ যে পরিমাণ অর্থ আপনাকে স্বেচ্ছায় কাউকে তার দেয়া কোনো পণ্য বা পরিষেবার বিপরীতে প্রদান করতে হয়! যদি কোন পণ্যের কনজ্যুমার সারপ্লাস শূন্য থাকে, তাহলে বোঝায় যে আমরা সেটা নিতে পারি বা ছেড়ে দিতে পারি - কিন্তু কনজ্যুমার সারপ্লাস বেশি এমন পণ্যগুলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তাদের ভোটদানের অংশ হিসাবে আমরা যাত্রী ও গ্রাহকদের জিজ্ঞাসা করেছি যে, পরের মাসে উবার অ্যাপে ঢোকার সুযোগ হারালে তাদেরকে কতটা ক্ষতিপূরণ দিতে হবে।
আমাদের প্রাক্কলন অনুযায়ী ২০২১ সালে উবারের রাইডগুলোর মাধ্যমে বাংলাদেশী যাত্রীদের জন্য কনজ্যুমার সারপ্লাস হিসেবে ৳৭ হাজার কোটি যোগান দিয়েছে। এটা মোট প্রবৃদ্ধির ০.২৫%-এর সমান।

চালক
চালকেরা উবার ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট
আমাদের সমীক্ষায় ৭৩% চালক বলেছেন যে তারা উবার অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট এবং এর বিপরীতে ২০% বলেছেন যে তারা অসন্তুষ্ট।
আমাদের প্রাক্কলন অনুযায়ী, ২০২১ সালে উবারের মাধ্যমে চালকেরা বছরে অতিরিক্ত ৳৫০.৭ কোটি আয় করেছেন যা তাদের সম্ভাব্য পরবর্তী সেরা বিকল্প কাজের থেকে ২৬% বেশি।
অধিকাংশ চালক বলেছেন, যদি তারা উবারে গাড়ি না চালাতেন, তবে তারা অনুরূপ কোন উপায়ে গাড়ি চালানোর কাজ খুঁজতেন। মাত্র ২২% বলেছেন যে, এর বিকল্প হিসেবে তারা চিরাচরিত কোন পূর্ণকালীন চাকরি খুঁজবে, যাদের মধ্যে:
সহজ সময়সূচী সম্বলিত কাজের সুযোগের গুরুত্ব
আমরা চালকদের জিজ্ঞাসা করেছিলাম যে, গাড়ি চালানোর ক্ষেত্রে উবারের কোন বিষয়টি তাদের সবচেয়ে বেশি পছন্দ, তখন গাড়ি চালানোর বিষয়টিই ছিলো প্রধান উত্তর।
আপনার নিজের কথায়, উবারে গাড়ি চালানোর ক্ষেত্রে কোন বিষয়টি আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন?
নিজের কাজের সময় বেছে নেওয়ার সুযোগ চালকদের জন্য প্রায়শই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। বহু চালক তাদের চাকুরী, বিভিন্ন মাধ্যমে কাজ, লেখাপড়া বা কারো দেখভালের দায়িত্বের সাথে উবার অ্যাপে তাদের সময়ের ভারসাম্য রক্ষা করে চলেন। চালকদের নিয়ে আমাদের সমীক্ষায় ৫৩% চালক বলেছেন যে, কাজের সন্ধানের ক্ষেত্রে তাদের জন্য সহজ সময়সূচীর বিষয়টি গুরুত্বপূর্ণ। মুষ্টিমেয় কিছু চালক বলেছেন যে, উবার ব্যবহারই তাদের আয়ের একমাত্র উৎস।
এর গুরুত্ব পরীক্ষার জন্য আমরা চালকদের সামনে একটি পরিস্থিতি তুলে ধরেছিলাম। তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে, তারা কি এমন বিকল্প পরিস্থিতিতে কাজ করবেন যেখানে তাদের আয় বেশী হবে কিন্তু কাজের সময় হবে নির্দিষ্ট ঘণ্টা-মাফিক। বেশিরভাগ চালক বলেছেন যে, এমনকি বিকল্প উৎস থেকে আয় ২০% বেশি হলেও তাঁরা বরং নিজেদের কাজের সময় বেছে নেওয়ার সুযোগ ধরে রাখবেন। সব মিলিয়ে আমাদের প্রাক্কলন অনুযায়ী ২০২১ সালে চালকদের ক্ষেত্রে এই বর্ধিত সুবিধার মূল্যমান ৳৭২ কোটি।
কাজের সহজ সময়সূচী অনেক কারণে গুরুত্বপূর্ণ। ২৭% চালক বলেছেন যে, তারা অন্যান্য উৎস থেকে আয়ের পাশাপাশি উবার অ্যাপের মাধ্যমে আয় করে থাকেন। ১১% চালকের প্রথাগত ধারার পূর্ণকালীন চাকুরীও আছে; এবং চালকদের ক্ষুদ্র একটি অংশই শুধু সপ্তাহে ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে উবার চালিয়ে থাকেন।
উবারে গাড়ি চালানোর ক্ষেত্রে কোনটি বিষয়টি আপনার সবচেয়ে বেশি পছন্দ?২2
“মানুষকে সেবা দিতে পেরে ভালো লাগে।”
“স্বাধীনতা, নিজেই নিজের কাজের মালিক।”
“নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কথোপকথন।”
“স্বাধীনভাবে কাজ করার সুযোগ।”
“স্বাধীনভাবে গাড়ি চালাতে ভালো লাগে।”
“আমি উবারে বেশী টাকা আয় করি।”
“স্বাধীন কাজ ও উপার্জন”

জনসমাজ
জনসমাজদক তনরাপে রাখা
ভালো একটা সন্ধ্যা কাটানোর পর অনেক মানুষই রাতে বাড়ি ফেরার ব্যাপারে উদ্বিগ্ন হতে পারে। আমাদের ভোটগ্রহণে ৩৫ বছরের কম বয়সী ৫৮% নারী বলেছেন যে, রাতে বাড়ি ফেরার সময় সাধারণত তারা অনিরাপদ বোধ করেন। রাইডশেয়ার শুরু হওয়ার আগে রাতের বেলা কাজ শেষে কোন ট্যাক্সি খুঁজে পাওয়া অসম্ভব না হলেও কঠিন ছিলো এবং গণ-পরিবহন ব্যবহারের কারণে আপনার বাড়ির দরজা পর্যন্ত আপনাকে অন্ধকারে দীর্ঘপথ হাঁটতে হতো বা বাস স্টপে একা অপেক্ষা করতে হতো।
স্বতন্ত্র এক একাডেমিক গবেষণায় দেখা গেছে যে, কোন শহরে উবার কার্যক্রম চালু থাকলে মাতাল অবস্থায় গাড়ি চালানো, সড়ক সংঘর্ষ এবং শারীরিক ও যৌন নির্যাতনের জন্য গ্রেপ্তারের সংখ্যা হ্রাস পায়।3 আমাদের ভোটগ্রহণে প্রায় তিন-চতুর্থাংশ নারী যাত্রী (৭৪%) একমত হয়েছেন যে, প্রায়শই তাদের বাড়িতে ফেরার সবচেয়ে নিরাপদ উপায় হলো উবার।
পরিবেশবান্ধব (সাস্টেনিবিলিটি)
কার্বন নিঃসরণে শূন্য অবস্থা অর্জনে দেশগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো কার্বন নিংসরণমুক্ত পরিবহন চালু করা। কারণ বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড নিঃসরণের প্রায় এক পঞ্চমাংশের জন্য দায়ী পরিবহন খাত।4
রাইড শেয়ারের কারণে সার্বিক চলাচল বাড়লেও পরিবেশের ক্ষতিসাধন করে সেটা আনার প্রয়োজন নেই:
- অন-ডিম্যান্ড বৈশিষ্ট্যের কারণে উবারের উপযোগিতা ট্যাক্সির তুলনায় অনেক বেশি এবং এর ফলে যাত্রীবিহীন অবস্থায় গাড়ি চলাচলের সময় কমে আসে।5
- ২০৪০ সালের মধ্যে কোম্পানিটি কার্বন নিঃসরণ-শূন্য বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পাশাপাশি চালকেরাও হাইব্রিড ও বৈদ্যুতিক যানবাহনে প্রচুর বিনিয়োগ করছে।
- যাত্রীদের ক্ষেত্রে উবার-এর সহজলভ্যতা ও নির্ভরযোগ্যতার কারণে নিজে গাড়ি চালিয়ে যাওয়ার বদলে গণ-পরিবহন ও উবার রাইডসহ বিভিন্ন যানবাহন মিলিয়ে চলাচল সম্ভব হয়েছে, যেখানে গণ-পরিবহনকে উবারের সাথে সংযুক্ত করা সম্ভব হয়েছে - এবং বেশ কিছু যাত্রীর ক্ষেত্রে গাড়ির মালিক না হয়েও সেটা ঘটেছে।
রাইডশেয়ারিং, কারপুলিং ও ইলেকট্রিক বাইকের মতো প্রযুক্তিগুলোর কল্যাণে কাছাকাছি জায়গাগুলোতে যাতায়াত সহজ হয়ে উঠছে এবং যানজটের চাপ কমছে। আমাদের সমীক্ষায় গাড়ির সুবিধা নেই এমন ৮৪% যাত্রী বলেছেন যে, উবারের মতো রাইড শেয়ারিং পরিষেবা থাকার বিষয়টি তাদের গাড়ি না কেনার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিলো।
কোন একটি এলাকায় যাতায়াতের জন্য প্রায় কেউই একচেটিয়াভাবে রাইডশেয়ারিং পরিষেবার ওপর নির্ভর করে না - বরং তারা এটিকে গণ-পরিবহনের গুরুত্বপূর্ণ সম্পূরক হিসেবে গ্রহণ করে এবং যেসব যাত্রায় অন্যান্য যানবাহন অনিরাপদ বা অসুবিধাজনক হতে পারে অথবা যাতায়াতে খুব বেশি সময় লাগে সেগুলোর বদলে তারা এটা ব্যবহার করে।

পরিশিষ্ট- গবেষণা পদ্ধতি
কনজ্যুমার সারপ্লাস
ব্রিনজল্ফসন, কলিস ও এগারস (২০১৯)-এর পদ্ধতি অনুসরণপূর্বক আমরা যাত্রীদের ফর্মে দুটি বিকল্প থেকে একটি উত্তর বেছে নেয়ার সুবিধাযুক্ত একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছি:
“এখন ভাবুন যে, আপনাকে নিচের দুটি অবস্থার মধ্যে একটি বেছে নিতে হবে। আপনি কি [রাইডশেয়ারের জন্য উবার]-এর সুবিধা রাখতে পছন্দ করবেন নাকি এক মাসের জন্য [রাইডশেয়ারের জন্য উবার]-এর সুবিধা বন্ধ রেখে ৳X অর্থ পেতে ইচ্ছুক হবেন?”
প্রস্তাবিত মূল্য দৈবচয়নের ভিত্তিতে ৳১.২৫, ৳২.৫০, ৳৫, ৳১০, ৳২০, ৳৫০, ৳১০০, ৳২০০, এবং ৳৫০০-এর মধ্যে নির্ধারণ করা হয়েছে।
এরপর আমরা এই ভোটদানের ফলাফলের সরলরৈখিক ও লগারিদমভিত্তিক নির্ভরণ (linear and logarithmic regression) উভয়ই গণনা করেছি এবং এর গড়কে সার্বিক সন্তুষ্টির মাত্রা (headline measure) হিসেবে নিয়ে চাহিদার গতিরেখা (demand curve) ও ব্যবহারকারীদের মাথাপিছু মোট গ্রাহক-উদ্বৃত্ত বের করেছি।
সময় সাশ্রয়
আমাদের ভোটগ্রহণের অংশ হিসাবে, আমরা যাত্রীদেরকে উবারে তাদের সর্বসাম্প্রতিক ট্রিপে ব্যয়িত সময় এবং পরবর্তী সেরা বিকল্পটিতে ব্যয়িত সময় কত ছিলো সেটা জানতে চেয়েছিলাম। এরপর আমরা এর পার্থক্যটি ব্যবহারপূর্বক প্রতি ট্রিপে সাশ্রয়কৃত সময়ের প্রাক্কলন করেছি এবং একে উবার কর্তৃক সরবরাহকৃত অঞ্চলভিত্তিক বার্ষিক মোট ট্রিপ সংখ্যার উপাত্ত দ্বারা গুণ করে প্রতি বছর সাশ্রয়কৃত মোট সময়ের প্রাক্কলন করেছি। এরপর আমরা ঘণ্টা প্রতি গড় বেতন ব্যবহারপূর্বক এর আর্থিক মূল্য হিসাব করেছি।
চালকদের গড় আয় বৃদ্ধি
চালকদের মোট আয় হিসাব করা হয়েছে উবারের নিজস্ব উপাত্ত থেকে চালকদেরকে পরিশোধ করা অর্থের পরিমাণ ও বিভিন্ন অঞ্চলে উবারে যুক্ত চালকদের সংখ্যা ব্যবহারের মাধ্যমে।
আয় বৃদ্ধির হিসাবটি (%) চালক সমীক্ষা এবং একটি প্রশ্নের সাধারণ জবাবের ভিত্তিতে করা হয়েছে: “উবার না থাকলে আপনার পরবর্তী সেরা বিকল্প উৎস থেকে প্রতি সপ্তাহে কী পরিমাণ উপার্জন করার সম্ভাবনা ছিলো বলে আপনি মনে করেন?”
সুবিধাদির মূল্যমান
চালকদের নিয়ে সমীক্ষার অংশ হিসাবে আমরা নিচের দুটি বিকল্প থেকে একটি বাছায় করতে বলেছি:
“ভাবুন যে, আপনাকে নিচের দুটি বিবৃতির মধ্যে একটি বেছে নিতে হবে:
- কাজের সময়সূচী নির্ধারিত কিন্তু এখনকার তুলনায় X% [কম/বেশী] হারে সাপ্তাহিক উপার্জন
- কাজের সময় বেছে নেওয়ার জন্য সুযোগ, কিন্তু আপনার বর্তমান ঘণ্টা-প্রতি আয়ের ঠিক সমান উপার্জন
আপনি কোনটা পছন্দ করবেন?”
X-এর মান দৈবচয়নের ভিত্তিতে ৫%, ১০% ও ২০%-এর মধ্যে নির্ধারণ করা হয়েছে। এরপর আমরা প্রবিট ও লগিট রিগ্রেশন মডেল ব্যবহারপূর্বক দুটি মডেলের ফলাফলের গড় করে চাহিদার গতিরেখা ও ব্যবহারকারী-প্রতি চালকদের মোট উদ্বৃত্ত বের করেছি। এই মডেলটি ছিলো অবস্থান সাপেক্ষ। উবার প্রদত্ত চালকদের সংখ্যা বিষয়ক উপাত্তের মাধ্যমে এটিকে জাতীয় স্তর ও আঞ্চলিক স্তরে প্রক্ষেপণ করা হয়েছিল।
মোট অর্থনৈতিক প্রভাব
মোট অর্থনৈতিক প্রভাব হিসাবের ক্ষেত্রে যেসব অংক গণনা করা হয়েছে:
- চালকদেরকে প্রদত্ত অর্থ।
- চালকদের অতিরিক্ত আয়ের ফলে সৃষ্ট প্রভাব।
- চালকদের অতিরিক্ত আয়ের ফলে সৃষ্ট প্রভাব।
বাংলাদেশে উবার সমর্থিত অর্থনৈতিক কর্মকাণ্ডের মোট পরিমাণের ভিত্তিতে করা এই হিসাবটি একটি গড় প্রাক্কলন। এতে উবারের অস্তিত্ব নেই এমন কোন কল্পিত পরিস্থিতিতে কী ঘটবে সেটা বের করার চেষ্টা করা হয়নি। আমাদের মডেলিংয়ে কোম্পানি হিসাবে উবারের সরাসরি বিনিয়োগ বা কর্মসংস্থান সৃষ্টির প্রভাব, অথবা বা বৃহত্তর প্রযুক্তিনির্ভর পরিবেশে প্রক্ষিপ্ত কোন প্রভাবকে অন্তর্ভুক্ত করা হয়নি।
- বানান ও ব্যাকরণের জন্য সম্পাদনা করা ছাড়া উদ্ধৃতিগুলো অপরিবর্তিত রাখা হয়েছে।
- বানান ও ব্যাকরণের জন্য সম্পাদনা করা ছাড়া উদ্ধৃতিগুলো অপরিবর্তিত রাখা হয়েছে।
- Driving Safety : An Empirical Analysis of Ridesharing’s Impact on Drunk Driving and Alcohol-Related Crime, Frank Martin-Buck, 2016, https://pdfs.semanticscholar.org/3f1e/b273fcee888441147105882dd12ca811fd35.pdf; Ride-Sharing, Fatal Crashes, and Crime, Angela K. Dills and Sean E. Mullholland, 2016, https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/soej.12255; Assessing the Impact of Ridesharing Services on Public Health and Safety Outcomes, Marlon Graf, 2017, https://milkeninstitute.org/sites/default/files/reports-pdf/110117-Ridesharing-and-Public-Health.pdf; Rideshare Utilization Decreases Motor Vehicle Trauma and Impaired Driving, Christopher R Conner, Ryan S Kitagawa, Samantha Parker, 2020, https://academic.oup.com/neurosurgery/article/67/Supplement_1/nyaa447_101/5982419
- https://ourworldindata.org/co2-emissions-from-transport
- Disruptive Change in the Taxi Business: The Case of Uber, Judd Cramer & Alan B. Krueger, 2016, https://www.nber.org/system/files/working_papers/w22083/w22083.pdf